বগুড়া ব্যুরো ও শাহজাহানপুর প্রতিবেদক :
বগুড়ার শাহজাহানপুরের নয়মাইল এলাকায় মহাসড়কের জায়গা দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নয়মাইল বাজার এলাকা থেকে এ অভিযান কার্যক্রম শুরু হয়। সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (এসএএসইসি)-এর আওতায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট শিক্ষানবিশ রেভিনিউ ডেপুটি কালেক্টর ফয়সাল আহাম্মদ।
অভিযানে নয়মাইল বাজার এলাকার উভয় পাশে গড়ে ওঠা সড়ক ও জনপথের (সওজ) প্রায় ১৫০টি অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং মহাসড়কের জায়গা দখলমুক্ত করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শিক্ষানবিশ রেভিনিউ ডেপুটি কালেক্টর ফয়সাল আহাম্মদ বলেন, অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় মহাসড়কের ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
সেপ্টেম্বর ৯, ২০২৬
































