কাশী কুমার দাস, দিনাজপুর :
“হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফিজিওথেরাপি”-কে সামনে রেখে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে সচেতনতামূলক এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার বাস্তবায়নে সেন্টার ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র সহযোগিতায় এবং লিলিয়ান ফন্ডস (এলএপ) নেদারল্যান্ডসের অর্থায়নে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান ও কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ইশতিয়াক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি প্রফেশনালস, প্রতিবন্ধী শিশু, যুব, তাদের কেয়ারগীভার, এনজিওকর্মী, গণমাধ্যমকর্মী সহ দীপশিখার কর্মীবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে দীপশিখা প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায় বলেন, ফিজিওথেরাপি একটি আধুনিক, বিজ্ঞান সম্মত এবং স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা। এর মাধ্যমে ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপি, হাইড্রোথেরাপি, ম্যাসাজ পদ্ধতির মাধ্যমে পূনর্বাসন সেবা প্রদান করা হয়। উপজেলায় সহ যেকোন এলাকা থেকে কোন প্রতিবন্ধী শিশু, যুব এবং ব্যক্তি যাদের ফিজিওথেরাপি সেবার প্রয়োজন, তাদেরকে অতি দ্রুত”রিহ্যাব সেন্টার” কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করার জন্যে আহবান জানান।
ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, কাহারোলবাসীদের জন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মিত রিহ্যাব সেন্টার থেকে প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্যে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা একটি অনন্য সুযোগ যা দিনাজপুর জেলায় শুধুমাত্র ২টি উপজেলায় রয়েছে। এখানে সরকারি ছুটির দিন ব্যতিত শনি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়। প্রতিবন্ধী মানুষদের জন্যে ফিজিওথেরাপি সেবা অত্যন্ত গুরুত্বপূর্ন ও কার্যকর। যথাসময়ে এই সেবা গ্রহন করতে পারলে প্রতিবন্ধিতা আনেকাংশে রোধ করা সম্ভব।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ইশতিয়াক আহমেদ, তার বক্তব্যে ফিজিওথেরাপি চিকিৎসা সেবার সূচনা তুলে ধরেন এবং কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা পরিচালনার জন্যে দীপশিখা এবং সিডিডি এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান, সেই সাথে স্পীচ থেরাপি সেবা চালু করার জন্যে অনুরোধ জানান। সবশেষে দীপশিখার এই মহৎ সেবার উদ্যোগকে স্বাগত জানিয়ে সামনের দিনগুলিতে আরও সফলতা বয়ে আনবে এমন প্রত্যাশা রেখে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।
আমন্ত্রণ/এজি
কাহারোলেবিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সেপ্টেম্বর ৯, ২০২৬






























