আমন্ত্রণ প্রতিবেদক :
বুধবার (২১ ফেব্রæয়ারি) একুশে ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবের মিলনায়তনে এক আালোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু বলেন যুব সমাজকে আলোর দিকে ধাবিত করতে আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস এবং তাৎপর্য বুকে লালন ও ধারণ করতে হবে। সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দিনটি পেয়েছি। মাতৃভাষা গর্বের বিষয়টি সঠিকভাবে দিনটি পালনের জন্য শ্রদ্ধাবোধ ও আন্তরিকতা আমাদের হৃদয়ে থাকতে হবে। আলোচনা সভায় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সিনিয়র সাংবাদিক সালাহ উদ্দিন আহম্মেদ।

এই সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি কংকন কর্মকার, সাংস্কৃতিক সম্পাদক ফখরুল হাসান পলাশ, ডিবিসি জেলা প্রতিনিধি মো. মোর্শেদুর রহমান, মাসুদ রেজা হাই, সন্তোষ গুপ্ত, মো. গোলাপ হোসেন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো. কাশেম, তনুজা শারমিন ও কুরবান আলী। এর আগে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ভাষা শহীদের প্রতি দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের তোরণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা শুরুতে ভাষা শহীদের আত্মার শান্তির জন্য এক মিনিটি নিরবতা পালন করেন।

































