মো. নাজমুল হোসেন, বীরগঞ্জ :
দিনাজপুরের বীরগঞ্জে “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪-২০২৫ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্লক পর্যায়ে অবহিকরণ কর্মশালা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলা কৃষি অফিস হলরুমে বীরগঞ্জ ব্লক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম।
পৌরসভার ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল ইসলামের সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ডিপিডি মোঃ রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সায়মা জাহান, মো. হায়দার আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিত কুমার পাল প্রমুখ। কর্মশালায় বক্তারা কৃষির উন্নত উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় কর্মশালায় বীরগঞ্জ পৌরসভার ব্লকের বিভিন্ন এলাকার কৃষক কৃষাণীরা অংশগ্রহণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































