মো. ইউসুফ আলী, দিনাজপুর :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দ নবাগত জেলা পুলিশ সুপার নাজমুল হাসান (পিপিএম-সেবা) এর সাথে সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার নাজমুল হাসান (পিপিএম-সেবা) এর সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা কমিটির আহবায়ক উত্তম কুমার রায় ও সদস্য সচিব থিয়োটনিয়াস হাসদা সুইটের নেতৃত্বে জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, এ্যাডিশনাল এসপি (ক্রাইম) মো. আনোয়ার হোসেন, এ্যাডিশনাল এসপি সিফাত-ই-রাব্বান, অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মো. জিন্নাহ আল মামুন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা কমিটির যুগ্ম আহবায়ক গণেশ বিশ্বাস, অশোক গুপ্তা, নিপন দাস, রাজু গুপ্তা, অর্ণব সাহা, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব লালবাবু প্রসাদ কানু, সদস্য সৌরভ দাস, মানিক সিং, জয়নাগ প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































