মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুরে আলিফ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড ২০২৪ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শোয়াইবুর রহমান।
ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড ২০২৪ এর আহবায়ক ও আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক সাদাকাত আলী খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন আলিফ ফাউন্ডেশন ও আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক কামরুল হাসান রাসেল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম সিদ্দিকী, আলিফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট সমাজসেবী ডা. আফসার আল মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সিরাজুস সালেহীন, দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ স ম আব্দুল মুঈদ, দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, স্মার্ট ইংলিশ একাডেমীর পরিচালক মো. রাহিনুর ইসলাম সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার আরবী বিভাগের প্রধান হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, ইংরেজী বিভাগের প্রধান মিনারা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে আলিফ ইন্টারন্যাশনাল মাদরাসার ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করে তোলে।
উল্লেখ্য, আলিফ ফাউন্ডেশনের এই অলিম্পিয়াডে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ইবতেদায়ী ৪র্থ ও ৫ম শ্রেণির ২ সহ¯্রাধিক মাদ্রাসা শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এতে কৃতিমান শিক্ষার্থী হিসেবে ১০০ জনকে মেডেল ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে আলিফ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড ২০২৪ এর পুরস্কার বিতরণী
সেপ্টেম্বর ১৪, ২০২৪

































