জয়পুরহাট আমন্ত্রণ সংবাদদাতা :
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১২টায় শহরের কেন্দ্রীয় শিব মন্দির চত্তরে প্রদীপ জালিয়ে দিবসের সূচনা করেন এ্যাড. হৃষিকেষ সরকার। সেখানে আলোচনা সভা শেষে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন জয়পুরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মো. জোবায়ের শফিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানসহ হাজারো সনাতন ধর্মাবলম্বী মানুষ।
অপরদিকে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ঐক্য পরিষদ আলাদাভাবে সমাবেশ ও র্যালী বের করে। জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপি আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাবসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভা শেষে এক রর্যালী শহর প্রদক্ষিণ করে।
আমন্ত্রণ/এসিজি
নানা আয়োজনে জয়পুরহাটে শুভ জন্মাষ্টমী উদযাপন
আগস্ট ২৭, ২০২৪


































