অলংকার গুপ্তা, হাবিপ্রবি :
দীর্ঘদিন বন্ধ থাকার পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষা কার্যক্রম শুরুর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
চলতি বছরের মঙ্গরবার (৬ আগস্ট) দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে এক সরকারি ঘোষণা প্রদান করা হয়েছিলো। এরই প্রেক্ষিতে আজ শুক্রবার (৯ আগস্ট) হাবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিপ্রবির অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে ১৮ আগস্ট। তবে তার আগে সোমবার (১২ আগস্ট) খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের হলগুলো।
উল্লেখ্য, ঈদুল আজহার সরকারি ছুটির পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের আন্দোলন এবং পরবর্তীতে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল হাবিপ্রবিসহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা।
আমন্ত্রণ/এসিজি


































