প্রদীপ মোহন্ত, বগুড়া ব্যুরো :
‘অমর একুশের ডাকে ছয় বাংলা ভাষাপ্রেমী ভারতীয় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের বগুড়ায় এসেছেন। তাঁরা গতকাল বুধবার ২১ ফেব্রæয়ারির প্রথম সকালে বগুড়ার ভাষা আন্দোলনের শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এতে ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মুক্তাক্ষর সাহিত্য স্রোত, দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাব, অন্ত সলিলা ফল্গু পাক্ষিক পত্রিকার সদস্যরা অংশ নেন। এই দলের নেতৃত্বে রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবিত্র মহন্ত। তার সঙ্গে রয়েছেন, বালুরঘাটের সাহিত্য সংগঠন মুক্তাক্ষর সাহিত্য ¯্রােত, অন্ত: সলিলা ফল্গু পাক্ষিক পত্রিকার সম্পাদক ও ব্যবসায়ী ও সমাজসেবকগণ।
পরে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার আমন্ত্রণে তারা শহীদ খোকন পার্ক চত্বরে বই মেলা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা তাদেরকে স্বাগত জানান। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবিত্র মহন্ত বলেন, ভাষা আন্দোলন নিয়ে এদেশের মানুষের আবেগ স্বচক্ষে দেখতেই এই দেশে আসা। আমরা সবাই প্রাণভরে সেই আবেগ দেখে অভিভ‚ত।

পশ্চিমবঙ্গের সমাজকর্মী দীপক কুমার ঘোষ বলেন, বাংলা ভাষা মানে মাতৃভাষা, ভাষা রক্ষায় জীবন দিয়েছে এটা বিরল, আমরা ভারতে বাস করলেও আমাদের মায়ের ভাষাও বাংলা। আমিও বাংলায় কথা বলি, সেই আবেগ অনভ‚তি থেকেই শহীদদের শ্রদ্ধা জানাতে বগুড়ায় আসা। দেবাশীষ অধিকারী বলেন, পৃথিবীর একমাত্র দেশ, যারা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটা দেশ পেয়েছে। বাঙালি হিসেবে যা বিরাটপ্রাপ্তি, সেই আবেগের সঙ্গে মিশে যেতেই ছুটে আসা। বাংলা ভাষার অনুষ্ঠান দুই বাংলার সাঁকো, যে সাঁকোর মধ্য দিয়ে আমরা কাঁটাতারের বেড়াকে তুচ্ছ করে ভাষায় মননে, চিন্তায় বাঙালিয়ানায় এক হয়ে গেছি। বীরেন্দ্র নাথ মাহাতো বলেন, গোটা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে যার কর্ণধার বাংলাদেশ। শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে, আমরা গর্বিত। আমরা আত্মার আত্মীয় হিসেবে এখানে এসেছি।
মুক্তাক্ষর সাহিত্য স্রোত সভাপতি অশোক কুমার ঘোষ বলেন, বাংলা মায়ের একটাই মুখ। দুই বাংলার মিলনে আমরা মিশে যাই। বাংলা আমাদের প্রাণের ভাষা, এই ভাষাতেই জয় করবো পৃথিবী। সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, ‘আমাদের সংস্কৃতির সঙ্গে ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এলাকার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের মেলবন্ধন রয়েছে। গত বছরও তারা এসেছিল, এবারও আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা এসে আমাদের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। আমাদের আবেগ অনুভ‚তির সাথে তারা মিশে গেছে। মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে হিলি সীমান্ত দিয়ে তারা বগুড়ায় পৌছেন।
একুশের ডাকে ছয় ভারতীয় বগুড়ায়
ফেব্রুয়ারি ২২, ২০২৪































