রফিক প্লাবন :
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় দিনাজপুরে অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের দিনব্যাপী এ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদানের জন্য ৩০ জন সেরা খেলোয়াড়কে বাছাই করা হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রম্নয়ারি) সন্ধ্যা ৬ টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুনাল্ড চাকমা।
জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবি ফাউন্ডেশনের সভাপতি ও চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ডা. এম আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, এবিআরএমএসসির এইসি (অব.) অধ্যক্ষ লে. কর্নেল কাজী শাহবুদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এফ এম মোরশেদ উল আলম। এর আগে সকালে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, মোট ২০টি ইভেন্টে এ্যাথলেটিঙ্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চিরিরবন্দর উপজেলার আমেনাবাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয়, বেলতলী গার্লস স্কুল ও মেহের হোসেন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। ইভেন্টগুলোর মধ্যে উলেস্নখযোগ্য ১শ মিটার দৌড়, ২শ মিটার দৌড়, দড়ি লাফ, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, চাকতি নিক্ষেপ। ‘ক’ ও ‘খ’ গ্রম্নপ থেকে ১ম ও ২য় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান জানান, দিনব্যাপী প্রতিযোগিতার মধ্য থেকে ২০ জন বালক ও ১০ জন বালিকা মোট ৩০ জনকে বাছাই করা হয়। এদের ১৪ ফেব্রম্নয়ারি বুধবার থেকে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রদান করবেন কোচ পুলিন রায়, মলিস্নকা দাস ও আলামিন।


































