দিনাজপুর প্রতিবেদক:
সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি’র উদ্যোগে পূজা উদযাপন পরিষদ, সার্বজনীন দুর্গাপূজা সমন্বয় কমিটি ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র জ্যেষ্ঠ সভাপতি মো. মোকাররম হোসেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, মো. খালেকুজ্জামান বাবু, মো. হাসানুজ্জামান উজ্জল, মো. আকতারুজ্জামান জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, দিনাজপুর সার্বজনীন দুর্গাপূজা সমন্বয় কমিটির সভাপতি তপন চক্রবর্তী, সহ-সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহবায়ক উত্তম কুমার রায়, সদস্য সচিব হাঁসদা সুইট প্রমুখ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা করা হয়।
আমন্ত্রণ/এজি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরে বিএনপির মতবিনিময় সভা
অক্টোবর ১৬, ২০২৬
































