আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী দ্বীনি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ৪’তলা বিশিষ্ট আধুনিকমানের একাডেমী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুরু উদ্বোধন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান এর ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ বায়েজিদ বোস্তামী, উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, মাদ্রাসার সাবেক সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহসানুল হাবিব ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হাসানুজ্জামান রাব্বিসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিগণ বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতে ও শ্রেণিকক্ষ সংকট দূর করতেই সরকারি অর্থে ৪’তলা ভিত্তির ১’তলা বিশিষ্ট একাডেমিক ভবন এক কোটি ৩২’ লাখ টাকায় নির্মাণ করা হবে।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন
সেপ্টেম্বর ২২, ২০২৬
































