রফিক প্লাবন, দিনাজপুর :
ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সমন্বিত শিক্ষায় শিক্ষিত করতে না পারলে নতুন প্রজন্ম সত্যিকারের মানুষ হয়ে উঠবে না, কেবল কিছু সার্টিফিকেট অর্জন করবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সৃজনশীল সংগঠন মনিমেলার মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
বিকাল ৪ টায় শহরের ছয়রাস্তার মোড়স্থ সংগঠনের নিজ গৃহে অনুষ্ঠিত সভার শুরুতে সংগঠনের শিশু শিল্পীরা সম্মেলক গান পরিবেশন করে।
মনিমেলার নবগঠিত নির্বাহী পরিষদের সভাপতি কবি ইয়াসমিন আরা রানু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপ্না রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক নূরুল মতিন সৈকত, সহ-সভাপতি সুশীল চন্দ্র দাস, সম্পাদক মন্ডলীর সদস্য কবি জেসমিন জুঁই, অভিভাবক সীমা সরকার, শিক্ষার্থী শ্রেয়া ভট্টাচার্য ও সারাহ খান।
সম্মেলক গানে অংশগ্রহণ করে শিশু শিল্পী শ্রেয়া, গ্রেসি, অর্চি, শুচি, সারাহ, জয়িতা, অংশিতা, অহনা, প্রাচুর্য, শ্রেয়সী ও অরণ্যজিৎ। এছাড়া অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী মুনিরা আক্তার লুবনা।
মতবিনিময় সভা শেষে সভাপতির বক্তব্যে কবি ইয়াসমিন আরা রানু অভিভাবকবৃন্দকে সন্তানদের সৃজনশীল করে গড়ে তোলার লক্ষ্যে সংস্কৃতি সমন্বিত শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য আহবান জানান।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে সৃজনশীল সংগঠন মনিমেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ১২, ২০২৬






























