আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর :
বিবিসি মিডিয়া একশন ও ব্লাস্ট এর যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় দিনাজপুরে Enabling through communication: building skills for responsible engagement and digital literacy শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা তো অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের ব্রাক লার্নিং সেন্টারে ৩০ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত দুদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার লক্ষ্য ছিল সিভিল সোসাইটির সংগঠন এর কর্মী, গণমাধ্যম কর্মী ও মানবাধিকার রক্ষাকারীদের নিরাপদ ও কার্যকর অধিকার ভিত্তিক যোগাযোগ ও অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা এবং আইনানুগ বিষয়াবলী, ডিজিটাল নিরাপত্তা ও নিরাপদ যোগাযোগের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেয়া।
দুদিনের প্রশিক্ষণ কর্মশালায় মত প্রকাশের স্বাধীনতা, অধিকার ও দায়িত্ব, ডিজিটাল মিডিয়া ও সাক্ষরতা, ডিজিটাল মাধ্যমে নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার, ডিজিটাল মাধ্যমের ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলার সক্ষমতা, সিভিল সোসাইটি, মানবাধিকার রক্ষাকারী ও গণমাধ্যমের সমন্বয় ইত্যাদি বিষয় নিয়েও প্রশিক্ষকগণ ধারণা প্রদান করেন।
প্রশিক্ষক ছিলেন বিবিসি মিডিয়া অ্যাকশন এর মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার মো. কামাল হোসেন, প্রজেক্ট অফিসার মো. সোহরাব হোসেন, ট্রেনিং এন্ড আউটরিচ অফিসার মাহমুদ আলম চৌধুরী, মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার কামাল শাহরিয়ার, ট্রেনিং এসিস্ট্যান্ট মৌরি তাবাসসুম, ব্লাস্টের সিনিয়র অফিসার সিকান্দার আলী উসমান শান্ত এবং ইএসডিও’র ট্রেনিং অফিসার চৌধুরী সৌদ আলী।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সার্ক কালচারাল সোসাইটি দিনাজপুর এর সভাপতি বিধান দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আক্তার প্রমুখ।
এছাড়া কঙ্কন কর্মকার, রতন সিং, রিয়াজুল ইসলাম, তনুজা শারমিন, ভুবন সেন, উত্তম সরকার প্রমুখ গণমাধ্যমকর্মী এবং এডভোকেট রুনা লায়লা, যাদব চন্দ্র রায়, পপি ফ্লোরেন্স লাকড়া, সাবিহা বিনতে আনোয়ার, দিনাজপুর লেখক ফোরামের সাধারণ সম্পাদক অদিতি রায়, মোস্তফা কামাল, শাহ মোহাম্মদ আমিনুল হক, প্রতিমা রানী রায়, ওমর ফারুক, শিউলি বাঁড়া, আলিফ হোসেন, অ্যাডভোকেট ফারজানা ফাহিম, লুকাস সরেন প্রমুখ আইনজীবী, এনজিওকর্মী, মানবাধিকারকর্মী ও আদিবাসী নেতৃবৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে মত প্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল মাধ্যমের নিরাপদ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ১, ২০২৬
































