চন্দ্রনাথ গুপ্ত :
আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার গত বৃহস্পতিবার (৯ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত তিনজন চেয়ারম্যান প্রার্থীসহ দশজন নারী-পুরুষ প্রার্থী অনলাইনের মধ্যেমে মনোয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল ও উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম তছির উদ্দিন ঢেপার ছেলে রফিকুল ইসলাম মন্টু।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলার ১নং এলুয়ারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মমতাজ উদ্দিনের ছোটভাই মো. মোকলেছুর রহমান মোকলেছ, সাবেক সেনা সদস্য মো. সোলায়মান মন্ডল ও দলিল লেখক মো. মামুনুর রশিদ।
একইভাবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, শিউলী রানী রায় ও হাজরা বিবি। তবে সীমা খাতুন নামে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিলে ব্যর্থ হওয়ায় তিনি প্রার্থী হতে পারেননি।
উপজেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলায় একটি পৌরসভাসহ সাত ইউনিয়নে মোট এক লাখ ৫২ হাজার ৪৭৮ জন ভোটার রয়েছেন। এরমধ্যে ৭৬ হাজার ২৭৩ জন, মহিলা ৭৬ হাজার ২০৭ জন এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।
ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার (৯ মে) পর্যন্ত চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তা ও দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই পূর্বক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যানসহ দশজনের মনোনয়পত্র দাখিল
মে ১০, ২০২৪


































