বগুড়া ব্যুরো :
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন।রবিবার সকাল ১০টার দিকে মোকামতলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইমরান হোসেন (২৭)। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ইমরান তার শোবার ঘরে বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
ফেব্রুয়ারি ২৩, ২০২৫


































