আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগালেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে তিনি এ মাঠে অনুশীলনরত খেলোয়াড়বৃন্দকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এর জন্য ১০-১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের অনলাইনে রেজিস্ট্রেশন এর আহ্বান জানান। তিনি নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে নিজেকে মাদক ও অন্যায় কাজ হতে দূরে রাখার উপর গুরাত্বারোপ করে বলেন, নিয়মিত চর্চা মেধার মান উন্নয়ন করে। অলস মস্তিষ্ক বিভিন্ন খারাপ কাজে ধাবিত করে।
এসময় বিরল প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য আতিউর রহমান, কোচ ও রেফারী আহসান হাবিব আপেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক খেলোয়াড় লাবু, বর্তমান গোলরক্ষক হারুনুর রশিদ, খেলোয়াড় বিজয় চন্দ্র, আবু মুসা, আবু বক্কর সিদ্দিক আরশসহ অন্যান্য খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এর জন্য ১০-১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ক্রিকেট, ফুটবল, কাবাডি, মাশার্ল আর্ট, আ্যথলেটিক্স, দাবা, ভলিবল, সাঁতার, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (১০ টি ইভেন্টে) রেজিস্ট্রেশনপূর্বক অংশগ্রহণের ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত শেষ সুযোগ। তাই এলাকার ক্রীড়া নৈপূণ্য প্রদর্শনকারী সংশ্লিষ্ট ১০ হতে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীকে আজই রেজিস্ট্রেশন করে অংশগ্রহণে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য শিক্ষার্থীর অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, ৬ষ্ঠ বা ৮ম শ্রেণির ভর্তি, রেজিস্ট্রেশন কার্ড/ প্রাথমিক বিদ্যালয়ে (৫ম শ্রেণি পর্যন্ত) অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি, স্কুলের প্রধান শিক্ষক কতৃর্ক বর্তমান শ্রেণির সত্যায়িত টট লিস্ট এর কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ নিজের স্মার্ট ফোন হতে অথবা নিকটস্থ অনলাইন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে কিংবা বিরল উপজেলা যুব উন্নয়ন অফিসার এর কার্যালয়ে এসে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। একজন ছাত্র-ছাত্রী সর্বোচ্চ ২টি খেলায় অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে।
আমন্ত্রণ/এজি
বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড়দের জেলা ক্রীড়া অফিসারের অনুপ্রেরণা
আগস্ট ২৫, ২০২৬
































