আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর :
ঢাকাস্থ সাভার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট কবি ইব্রাহিম আজাদ এবং দিনাজপুরের হিলি নিবাসী বিশিষ্ট কবি প্রিয়াঙ্কা রায়ের আগমন উপলক্ষে দিনাজপুর লেখক ফোরামের উদ্যোগে বিশেষ সাহিত্য আড্ডার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাতটায় দিনাজপুর প্রেসক্লাবের দ্বিতল মিলনায়তনে আয়োজিত আড্ডায় সভাপতিত্ব করেন দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েল। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুক কুমার বক্সী বাচ্চু।
আড্ডায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের উপর আলোচনা করেন বিশিষ্ট গবেষক আলী ছায়েদ, ইব্রাহিম আজাদ প্রমুখ। কবিতা পাঠ করেন কবি বাসব রায়, উদয় কুমার রায়, অদিতি রায়, তুষার শুভ্র বসাক, তাহমিনা খাতুন, কাউকাবুন্নেসা, ইয়াসমিন আরার রানু, মিজানুর রহমান (ডোফুরা), প্রিয়াঙ্কা রায়, মামুনুর রহমান জুয়েল, রাকিউর রহমান পায়েল প্রমুখ।
সংগীত পরিবেশন করেন মাসুদা খাতুন, মিনা সুলতানা, রিতা হেমব্রম, প্রশান্ত রায়, রুস্তম আলী মন্ডল, মুকিব হায়দার শিপন, সারাবান তহুরা মৌমিতা প্রমুখ। আবৃত্তি করেন আনিসুর রহমান। অভিনয় করেন গোলাম রাব্বানী মিয়া।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বিশিষ্ট কবি মাসুদ মুস্তাফিজ, আবু বকর সিদ্দিক রতন, কল্পনা রায়, অদ্রি রায়, শ্যামলী হাজদা প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর লেখক ফোরামের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
আগস্ট ১১, ২০২৬
































