আকতার হোসেন বকুল, জয়পুরহাট প্রতিবেদক :
জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশ অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় গ্রামবাসী ও বিজিবি মিলে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দেয়। ওই তিন ব্যক্তি ও দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে।
আজ শনিবার (১১ জুলাই) ভোর ৪টায় সীমান্তের ২৭৫/৮ এস সাব-পিলার এলাকা দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি সূত্রে জানা যায়, ভোররাতে সীমান্তের লাইট পোস্টের আলো নিভিয়ে বিএসএফ ৩’জনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। স্থানীয়রা তাৎক্ষণাত তাদের আটকে দিয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবি ঘটনাস্থলে পৌঁছে তাদের আবার চাপ দিয়ে শূন্য রেখায় পাঠিয়ে দেয়। এরপর থেকে বিজিবি সীমান্তে শক্ত অবস্থানে রয়েছে।
বিজিবি-বিএসএফ উদ্ভূত পরিস্থিতি নিরসনে যোগাযোগ ও পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
আমন্ত্রণ/এজি
জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
জুলাই ১১, ২০২৬




























