জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হক এমপি-এর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে আয়োহিদ স্মরণ সভায় সভাপতিত্ব করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ।
বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম খালেকুজ্জামান বাবু, ডা. মো. গোলাম গাউস মন্টু, মমতাজ বেগম, আজীবন সদস্য শাহীন খান, মো. জিয়াউর রহমান জিয়া, জিয়া হার্ট ফাউন্ডেশনের হেলথ ও এডুকেশন পরিচালক ডা. গোলাম মোস্তফা, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হক এমপি’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সমাজসেবা এবং বিশেষ করে দিনাজপুরের স্বাস্থ্য খাতের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এই অঞ্চলের মানুষের হৃদরোগ চিকিৎসার যে দ্বার উন্মোচন করে গেছেন, তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
যৌথভাবে এই স্মরণ সভার আয়োজন করে জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস।
খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সদস্য মো. আক্তারুজ্জামান আক্তার এর সঞ্চালয় স্মরণ সভায় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার এ এস এম আক্তার শামীম, পাবলিকেশন অ্যাসাইনমেন্ট এন্ড প্রোগ্রাম অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ প্রতিষ্ঠানের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমন্ত্রণ/এজি
জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খুরশীদ জাহান হক এঁর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত
জুন ১৫, ২০২৬
































