আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বাংলাদেশ সরকারের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলার ৯ নং মথুরাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আজ রোববার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার মথুরাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মথুরাপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশ সুরক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার প্রতিও গুরুত্ব দিতে হবে।
আমন্ত্রণ/এজি
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের
জুন ১৪, ২০২৬


































