মো. নুর ইসলাম, দিনাজপুর :
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে জেলা জামায়াত কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ মেহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাজেদুর রহমান, মাওলানা আশরাফুল ইসলাম ও ডাঃ ইউনুস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আসন্ন কোরবানির পশুর হাটে চাঁদাবাজির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে মুসলিমদের গরু কোরবানির ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানান।
এছাড়াও সম্প্রতি বিএনপির কয়েকজন নেতার ধর্মবিরোধী বক্তব্যের সমালোচনা করে বক্তারা অবিলম্বে সেই বক্তব্য প্রত্যাহারের আহŸান জানান।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে সদর উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
জুন ২, ২০২৬


































