আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার গরীব অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
আজ শুক্রবার রাতভর ৫০’জন কশাই ২৭’টি বড় বড় গরু কোরবানি করে মাংস প্রস্তুত করেন। ২’শর অধিক স্বেচ্ছাসেবক কর্মী মাংসগুলো সকাল থেকে পাঁচবিবি পৌরসভার ৯’টা ওয়ার্ডের ৩২০০ পরিবারের মাঝে ১ কেজি পরিমাণ মাংস বিতরণ করেন। প্রতি বছরের ন্যায় এবছরও মানবিক এমন উদ্যোগ গ্রহণ করেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল। আগামীতে পৌরসভার মেয়র নির্বাচন করার লক্ষে ছাত্রদল নেতা দূর্গা পূজা ও কালী পুজাতেও সনাতন ধর্মাবলম্বী অস্বচ্ছল পরিবারের মাঝেও নারিকেল, চিনি, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।
মানবিক এই উদ্যোগে সুবিধাভোগীদের মাঝে দেখা যায় স্বস্তি ও আনন্দের অনুভূতি। মাংস নিতে আসা অনেকেই জানান, সামর্থ্য না থাকায় কোরবানি দিতে পারিনি যেটুকু মাংস পেয়েছি খুব ভাল লাগছে। ঈদের সময় সহায়তার মাংস ঈদের আনন্দকে কিছুটা হলেও উপকারে লাগবে। অনেক গরীব মানুষ বলেন, আমরা কখনোই কোরবানি দিতে পারিনা। শামিম মন্ডল যেটুকু দিয়েছে তা দিয়েই পরিবারের সবাই মিলে খাব আর তার জন্য দোয়া করব। আরেক সুবিধাভোগী বৃদ্ধ বলেন, “অনেক জায়গায় গিয়েও কোরবানির মাংস পাইনি। এখানে এসে মাংস পেয়েছি আল্লাহ শামীমকে ভালো রাখুক দোয়া করি।
শামীম মন্ডল বলেন, আমি বিএনপির রাজনীতি করি। “সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার দলের মূল লক্ষ্য। সেলক্ষ্যেই দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদে গরীব ধনী সবাই মিলে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গরীবের মাঝে কোরবানির মাংস বিতরণ করছি। বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ায় এই ঈদে আমিও একটু চেষ্টা করেছি মাত্র। এমন মানবিক কাজগুলো আমি চালিয়ে যাব বলেও তিনি জানান। তিনি আরও বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের প্রতিটি বিত্তবানদের উচিত এসব কাজে এগিয়ে আসা।
স্থানীয়রা জানান, মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে শামীম মন্ডলের এমন মানবিক উদ্যোগ সমাজে মানবতার দৃষ্টান্ত হয়ে থাকবে।
আমন্ত্রণ/এজি
২৭টি গরুর মাংস ৩২’শ পরিবারকে দিলেন ছাত্রনেতা শামীম
মে ২৯, ২০২৬


































