দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর প্রতিবেদক :
মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ ও দিনাজপুর হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে কালিতলাস্থ পৌর মার্কেটের অস্থায়ী কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী ও র্যালী শেষে কার্যালয়ের হলরুমে শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ২৪৭১) এর সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোটেল রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শ্রমিক নেতা সহিদুল ইসলাম শহিদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী জগদীশ মহন্ত। শ্রমিকদের দাবী তুলে বক্তব্য রাখেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক নেতা মাজেদুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি এ্যাড. খায়রুল বাসার, শহর জাসদ নেতা মো. আশরাফ আলী, শহর জাসদ নেতা মো. শওকত আলী।
প্রধান অতিথি বিশিষ্ট শ্রমিক নেতা সহিদুল ইসলাম শহিদুল্লাহ বলেন, শ্রম আইন অনুযায়ী বেসরকারী শ্রমিকদের অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে। প্রতিদিন ৮ ঘন্টা কাজ ছাড়াও সাপ্তাহিক ছুটি, চিকিৎসা ভাতা, সার্ভিস বুক, অভার টাইমের প্রকৃত মজুরী প্রদানসহ শ্রমিকদের রেশনিং ব্যবস্থা করতে হবে। নারী হোটেল শ্রমিকদের নিরাপদ পরিবেশসহ মজুরী বৈষম্য দূর করতে পারলে সরকারের এবারের শ্লোগান “শ্রমিক-মালিক গড়বো দেশ- স্মার্ট হবে বাংলাদেশ” সার্থক হবে।
দিনাজপুরে মহান মে দিবসে জাতীয় শ্রমিক জোট ও হোটেল রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের র্যালীসহ আলোচনা সভা
মে ৪, ২০২৪


































