দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর প্রতিবেদক :
জাতীয় শ্রমিক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার আয়োজনে “মে দিবস দিচ্ছে ডাক, শ্রমিক শ্রেনি জাগরে জাগ……..।” -এই শ্লোগানকে সামনে রেখে মহান মে দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও দিনাজপুর নাট্য সমিতির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি রবিউল আউয়াল খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলা শাখার পার্টি সেক্রেটারী কমরেড হবিবর রহমান।
মে দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল আগারওয়াল, দিনাজপুর রাজবাটি কৃষি ফার্মের শ্রমিক নেতা মো. হাফিজুল ইসলাম, পুলহাট সার গোডাউন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, যুব নেতা মোসাদ্দেকুল ইসলাম মুকুল, শ্রমিক নেতা করিমুল হক বাচ্চু, সেলুন দোকান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শামীম, সাধারণ সম্পাদক আজাহার আলী, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শেখ হোসেন আলী এবং সেলুন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক ফয়সাল হাবীব সুমন।
বক্তারা বলেন, শ্রমিক আন্দোলনকে শানিত করতে প্রতিবছর মে দিবস আমরা পালন করি। সেই সাথে এই মহান দিবসে আমাদের শপথ নিতে হবে, যে কোনো কিছুর বিনিময়ে শ্রমিক সংগঠনকে বেগবান ও গতিশীল করতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে। নারী-পুরুষ শ্রমিকদের মুজুরী বৈষম্য দূর করে সমতার ভিত্তিতে মজুরী প্রদান করতে হবে। আমাদের একটাই দাবী শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পরিশ্রমের প্রকৃত মজুরি মিটিয়ে দিতে হবে।
মে দিবসের সভায় কমরেড হবিবর রহমান : শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই মজুরি দিতে হবে
মে ৪, ২০২৪


































