সালাহউদ্দিন আহমেদ, দিনাজপুর :
বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী কালিতলাস্হ পৌর বিপনি কার্যালয় থেকে বর্নাঢ্য র্যালী বের করেন শ্রমিক ইউনিয়নের সংশ্লিষ্টরা।
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্সটিটিউট চত্তরে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন কর্তৃক আয়োজিত যৌথ র্যালীতে অংশ নেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি, মীর মোঃ আনিসুজ্জামান মিলন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মিয়াসহ অন্যান্যরা।
আমন্ত্রণ/এজি
মহান মে দিবসে বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের কর্মসূচি পালন
মে ১, ২০২৬


































