গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) ১৭ রমজান বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর পৌর শাখার আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাকিমপুর পৌর জামায়াতের ইসলামীর আমীর সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সহ সেক্রেটারী সাইদুল ইসলাম সৈকত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মুসলিম ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ বদর। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই ‘বদরযুদ্ধ’। ইসলামের ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এ যুদ্ধ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি আলহাজ্ব হোসেন সহ অনেকে।l
আমন্ত্রণ/এসিজি
হিলিতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল
মার্চ ১৮, ২০২৫


































