আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে নৈশকোচের ধাক্কায় জোবায়ের (৬০) নামে এক নওমুসলিম এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যান চালক সিলবানুস সরেন (৪২) গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, বুধবার (১৫এপ্রিল) রাত ৮টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায়। নিহত নওমুসলিম জোবায়ের, বিরামপুর উপজেলার প্রাণনাথপুর গ্রামের মৃত রাম হেম্বমের ছেলে।
এ ঘটনায় ঘটনার পর বিক্ষুদ্ধ স্থানীয়রা আধা ঘন্টা আঞ্চলিক মহাসড়ক অবোরধ করে রাখেন। পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আহাদ পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৭৮৬৭) নামের নৈশকোচটি জয়নগর বাজার নামক এলাকায় জয়নগর বাজার থেকে বিরামপুর যাওয়ার পথে ব্যাটারিচালিত রিকশাভ্যানকে ধাক্কা দিলে রিকশাভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং রিকশাভ্যানের চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রিকশাভ্যানের যাত্রী নওমুসলিম জোবায়ের এর (পূর্বের নাম যোশেফ হেম্ব্রম) ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ ঘটনায় রিকশাভ্যান চালক বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের সোনাজুড়ি গ্রামের সিমন সরেনে ছেলে সিলবানুস সরেন (৪২) গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ঘটনায় বিক্ষুদ্ধ স্থানীয়রা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পরে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হবে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে নৈশকোচের ধাক্কায় নওমুসলিম নিহত, আহত ১
এপ্রিল ১৬, ২০২৬
































