আমন্ত্রণ প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে গণসংযোগ শুরু করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন ।
মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরে গণ-সংযোগ করেছেন। এ সময় নির্বাচনী এলাকার শত শত শত মানুষ তার এই গণ-সংযোগে অংশ নেয়।গণ-সংযোগ শেষে তিনি ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনারে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন বলেন, ফুলবাড়ীর প্রত্যেকটি এলাকায় গণ-সংযোগ করছেন তিনি, সেই গণ-সংযোগে এত এত মানুষের উপস্থিতি, এত উৎসাহ, সর্বোপরি এই আস্থা প্রমাণ করে দেয়, মানুষ পরিবর্তন চায়। তাই নতুনের পেছনে এত স্রোত। তিনি বলেন, মানুষের এই ভালোবাসা, এই সমর্থনই, তার আগামীতে পথচলার প্রেরণা।এ সময় তার গণ-সংযোগটি বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপস্থিতিতে গণসমাবেশে পরিণত হয়।
এর আগে উপজেলার প্রায় ৭টি ইউনিয়নে গণসংযোগের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাসংবলিত প্রচারপত্র বিতরণ করেন মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ।প্রচারপত্র বিতরণের সময় তিনি নানা শ্রেণির মানুষের সাথে কুশল বিনিময় করেন।কুশল বিনিময়ের সময় বিপুলসংখ্যক মানুষ তার সাথে অংশ নেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পাবর্তীপুর) নির্বাচনী আসন : বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন এর গণ-সংযোগ
জুলাই ৫, ২০২৫


































