গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুরের ঐতিহ্যবাহী বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজে ২০২৬ সালের এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় এবং ষষ্ঠ শ্রেণীতেভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর বারোটায় বাংলাহিলি পাইলট স্কুল চত্বরের দ্বিতীয় তলায় মনোরম পরিবেশে এই বিদায়, দোয়া ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরপর হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল নিজ উদ্যোগে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় অংশ গ্রহণকারী ১৬৫জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তাফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন, অধ্যাপক এরফান আলী,সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
আমন্ত্রণ/এজি
বাংলাহিলি পাইলট স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
এপ্রিল ১৪, ২০২৬


































