আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিবেদক :।
দিনাজপুরের বিরলের তেঘরা আল জামিআ’হ আস সালাফিয়্যাহ এর ২০২৫ বর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে আল জামিআ’হ আস সালাফিয়্যাহ-তেঘরা এর বায়তুল হামদ মসজিদে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন মাসিক আল- ইতিছাম এর প্রধান সম্পাদক ও নিবরাস ইসলামি রিসার্চ ফাউন্ডেশন এর যুগ্ম সম্পাদক এবং আল দাওয়া ইলাল্লাহ এর পরিচালক শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক(বিএ অনার্স- মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব ও এমএসসি, ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অব ড্যান্ডি, যুক্তরাজ্য)।
সভাপতিত্ব করেন আল জামিআ’হ আস সালাফিয়্যাহ-তেঘরা এর অধ্যক্ষ শায়খ ওবাইদুল্লাহ বিন আব্দুল মতিন (এমএ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও এমফিল, স্টেট ইসলামিক ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়া)।
এছাড়াও তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ মাদ্রাসার সভাপতি আব্দুল্লাহ হিল কাফি, সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামীম কবীর, আবুল খায়ের, লুৎফর রহমান, নজরুল ইসলাম, আব্দুস সালাম, মোশারফ হোসেন, ফরিদুল ইসলাম, শরিফ উদ্দীন, শাহজাহান আলী, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, রাকিবুল হাসান রনিসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
বিরলের তেঘরা আল জামিআ’হ আস সালাফিয়্যাহ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
এপ্রিল ১২, ২০২৬


































