আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
ম্যানচেস্টার ইউনাইটেড যেন হারের বৃত্ত থেকে কোনভাবেই বের হতে পারছে না। আগের ম্যাচে উলভসের কাছে ২-০ গোলে হারের পর এবার নিউক্যাসল ইউনাইটেডের কাছেও হেরেছে। তাও আবার একই ব্যবধানে। এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের ১৯তম ম্যাচে পরাজিত হয়ে ২০২৪ সাল স্মরণীয় করতে পারলো না রেড ডেভিলস’রা।
এদিন ম্যাচের মাত্র চার মিনিটেই ইসাকের গোলে লিড নেয় নিউক্যাসল। এরপর ১৯ মিনিটেই সেই ব্যবধান দ্বিগুণ করেন জোলিনটন। এরপর আর গোলের দেখা না পাওয়া গেলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।
ফলে টানা চার ম্যাচে জয়হীন থাকলো ম্যান ইউ। আরও এক পরাজয়ে ১৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে অবস্থান করছে রেড ডেভিলরা। প্রিয় দলের এমন পারফরম্যান্সে হতাশ সমর্থকরা।
আমন্ত্রণ/এসিজি
হারের বৃত্তে ম্যানচেস্টার ইউনাইটেড
ডিসেম্বর ৩১, ২০২৪


































