আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (৭ এপ্রিল) অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সন্মাননা ও বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার পালনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।
এসময় উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নীহার রঞ্জন রায়ের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সদস্য ও কমলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মমিনুল ইসলাম, ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফুল করিম লিটন প্রমুখ।
বক্তব্য শেষে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। এর আগে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর দ. দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
এপ্রিল ৮, ২০২৬


































