গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
সড়ক পথে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিবিঘœ করতে হাইওয়ে পুলিশের স্থাপিত কন্ট্রোল রুম পরিদর্শণ ও কর্মরতদের দিক নির্দেশণা প্রদান করেছেন হেডকোয়ার্টার্স ডিআইজি (অপারেশনস পশ্চিম) আবুল কালাম আজাদ। গত সোমবার রাত ৯টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের থানা মোড়ে হাইওয়ে পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর জামান, সার্জেন্ট সাজ্জাদ, এসআই মানিক রানা, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকনেতা সাদেকুল প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শন ও ঈদ যাত্রা নির্বিঘœ করতে দিক নির্দেশণা দিলেন হাইওয়ে ডিআইজি
জুন ৪, ২০২৫


































