গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হিলিতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। তিনি মোটরযান আইন ও ধূমপান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ জরিমানা করেন।আজ মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে হিলি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিম পুর উপজেলা নিবাহী অফিসার অশোক বিক্রম চাকমা এবং হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।
অভিযানকালে পথচারী ও যানবাহন চালকদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারের গুরুত্ব এবং জনসমক্ষে ধূমপান থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।
আমন্ত্রণ/এজি
হিলিতে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও প্রকাশ্যে ধূমপানে জরিমানা
এপ্রিল ৭, ২০২৬


































