গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
কালোবাজারে তেল বিক্রির অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফিলিং ষ্টেশনের ম্যানেজার সোলাইমান আলী ও তার সহযোগি জাহিদকে প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকেলে কালোবাজারে তেল বিক্রির খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা সঙ্গীয় পুলিশ সহ অভিযান পরিচালনা করেন।
এ সময় গোবিন্দগঞ্জ ফিলিং ষ্টেশনের ম্যানেজার সোলায়মান আলী ও তার সহযোগি জাহিদকে কালোবাজারে তেল বিক্রির সময় হাতে নাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেকের ১০ হাজার করে ২০ হাজার জরিমানা আদায় করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়াদা ইয়াসমিন সুলতানা বিয়ষটি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এজি


































