মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেলের উদ্যোগে আজ মঙ্গলবার (৩১ মার্চ) শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের (৩য় সংশোধিত) আওতায় পেশাজীবী পরিবহন চালক-শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিআরটিএ – এর পরিচালক (অডিট ও আইন) এবং যুগ্ম সচিব রুবাইয়াত -ই-আশিক।
অনুষ্ঠানে উপস্থিত পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)সুজন, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. শামসুল কবীর,দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল, দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডা. হোসেন মো. নাহিদ, দিনাজপুর পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রভাতি রানী ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সফিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এজি


































