বগুড়া ব্যুরো :
স্লোগানে নানা আয়োজনে দিনব্যাপী স্বাধীনতা ও ঈদ উৎসবের আয়োজন করে বগুড়া সাংস্কৃতিক ফোরাম। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় শহরের শহীদ টিটু মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে স্বাধীনতা ও ঈদ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান উপদেষ্টা রেজাউল করিম বাদশা।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কেএম খায়রুল বাসার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বিশিষ্ট সংগীত শিল্পী শওকত হায়াত, সদস্য সচিব এডভোকেট পলাশ খন্দকার, সদস্য লায়ন আতিকুর রহমান মিঠু, নজিবর রহমান জিয়া, ইসলাম রফিক, এসএম বেলাল হোসেন, এডভোকেট গোলাম মোস্তফা জিয়ন সহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য অনেক সমৃদ্ধ। সকল অপসংস্কৃতিকে রুখে দিয়ে আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। বগুড়ায় রেডিও সেন্টার ও টিভি সেন্টার স্থাপন হবে। যা ইতিমধ্যে তথ্য মন্ত্রী বগুড়ায় এসে বলে গেছেন। বগুড়ার সংস্কৃতির উন্নয়নে বর্তমান সরকার কাজ করবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সন্তান। তাই এই বগুড়াকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।
দিনব্যাপী স্বাধীনতা ও ঈদ উৎসবে নাট্যকর্মী অলক পালের সঞ্চালনায় সকালে দেশগান, দেশ কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
ঈদের পর সাংস্কৃতিক ফোরামের এই আয়োজনে টিটু মিলনায়তনে দর্শকদের মাঝে দারুন সাড়া পড়ে। দর্শকরা জানান দীর্ঘদিন পর বগুড়ায় সংস্কৃতি অঙ্গনে এমন আয়োজন তাদের মন ভাল করে দিয়েছে। এখন থেকে প্রতিনিয়ত এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুরোধ রাখেন দর্শকরা।
আমন্ত্রণ/এজি
“পুণ্ড্র সংস্কৃতি আমাদের ঐতিহ্য”-বগুড়ায় দিনব্যাপী স্বাধীনতা ও ঈদ উৎসব
মার্চ ২৮, ২০২৬


































