জিন্নাত হোসেন, দিনাজপুর :
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ২৫ মার্চ কালরাত্রিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুনের সভাপতিত্বে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সদস্য কানিজ রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুন, মনোয়ারা সানু, রতœা মিত্র, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, আন্দোলন সম্পাদক সাবিয়া খাতুন, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রোকসানা বিলকিসসহ জেলা ও পাড়া-কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, ২৫শে মার্চ ইতিহাসের এক কলঙ্কময় দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতির বিরুদ্ধে গণহত্যা শুরু করেছিল। এইদিন তারা রাতের আঁধারে ট্যাংক-কামান-মেশিনগান নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ-নিরস্ত্র বাঙালির উপর। নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল বাঙালি জাতির অস্তিত্ব। পৃথিবীর ইতিহাস এত অল্প সময়ে এত বেশিসংখ্যাক মানুষ হত্যার ঘটনা দ্বিতীয়টি নেই। বাংলাদেশ মহিলা পরিষদ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে হাজার হাজার বাঙালিকে হত্যা ও নির্যাতন করে পাকিস্তানি হানাদার বাহিনী। কিন্তু এই গণহত্যার কোনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি আজও। ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবী জানিয়ে আসছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আমন্ত্রণ/এজি


































