মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মোহাম্মদপুর রিংরোড শ্যামলীর গ্রান্ড প্রিন্স থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে ঢাকাস্থ দিনাজপুরের প্রিয় সংগঠন “প্রাণের দিনাজপুর ফ্রেন্ডস গ্রুপ” এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন প্রাণের দিনাজপুর গ্রæপের আয়োজক ইকবাল হাসান বকুল, পয়েল, দুর্বার, বাবু, সাব্বির, হাসিব, আরিফ, রিপন, মিলন, রাহাত, মোস্তাজির, সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবারবর্গাসহ আরও অনেকে।
ইফতারের পূর্বে অত্র সংগঠন, দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আমন্ত্রণ/এজি
প্রাণের দিনাজপুর ফ্রেন্ডস গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ২৭, ২০২৬


































