মো. আসতারুল আলম, দিনাজপুর :
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার ১১ নং বৈরচুনা ইউনিয়নের বেলডাঙ্গী রানীর ঘাটে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এ আয়োজন সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, রমজানের এই বরকতময় সময়ে সবাই মিলে ভাগাভাগি করে ইফতার করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। তারা সহযোগিতা করা সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও দোয়া জানিয়েছেন।
ইফতার মাহফিলে যুব সমাজের পক্ষে সহযোগিতা করেন মো. সাদেকুল ইসলাম সাদেক, মো. আব্দুল আখের, মো. লুৎফর রহমান, মো. সোহরাব হোসেন, মো. মোসলেম, মো. সারোয়ার হোসেন, মো. সাইদ হোসেন, মো. লবাব হোসেন, মো. সাহারিয়ার এবং মো. রাকিবুল ইসলাম রাজু।
অনুষ্ঠানে এলাকার যুব সমাজ, স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বাড়ায় এবং তরুণদের মানবিক কাজে সম্পৃক্ত করে।
আমন্ত্রণ/এজি
পীরগঞ্জে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল
মার্চ ১৩, ২০২৬


































