গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দেশী শাড়ী ও থ্রি-পিসকে ইন্ডিয়ান বলে বিক্রির অপরাধে তিন কাপড় ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও দুটি বেকারী কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বৃহষ্পতিবার (১২ মার্চ) দুপুরে হিলি বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। দিনাজপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে হাকিমপুর থানা পুলিশ সহযোগিতা করেন।
আমন্ত্রণ/এজি
হিলিতে দেশী কাপড় ইন্ডিয়ান বলে বিক্রির দায়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ
মার্চ ১২, ২০২৬


































