গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও দুটি মামলায় ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি ডালিম শেখ (৪৭) কে বগুড়া জেলা থেকে ও জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি আলম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) দুপুরের পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি দুপুরে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডালিম শেখ হাকিমপুর হিলি পৌর শহরের মধ্য বাসুদেবপুর এলাকার মৃত মকবুল শেখ এর ছেলে অপর আসামি পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার মৃত ইসার উদ্দিন এর ছেলে।
আমন্ত্রণ/এজি
হাকিমপুরে পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত সহ দুই জন গ্রেফতার
মে ২৬, ২০২৬
































