কাশী কুমার দাস, দিনাজপুর :
গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের উদ্যোগে এবং দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে “কমপ্রেহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেন্টের আওতায়” আজ রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার”-এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি মো. আতাউর রহমান চৌধুরী।
এতে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুল হক ছুটু, সাংগঠনিক সম্পাদক ডা. জনাব আলী, কোষাধ্যক্ষ সুজা-উর-রব চৌধুরী, নির্বাহী সদস্য আফতাব উদ্দিন মন্ডল, মো. সাইদুর রহমান, আব্দুস সবুর চৌধুরী, মোছা. মালেকা পারভীন, ডা. লিয়াকত আলী, এ্যাড. মেহেরুল ইসলাম প্রমুখ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা প্রশাসক মো. সাজেদুর রহমান।
র্যালী শেষে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর চোখের যতœ নিন- সে যেন না হয় দৃষ্টিহীন। শরীরের প্রতিটি অঙ্গকে সক্রিয় এবং সুস্থ্য রাখার অধিকারই হচ্ছে মানবাধিকার। সেই সাথে নারী অধিকার, সুরক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার আদিবাসীপাড়ায় দিনব্যাপী বিনামূল্যে রোগীদের চক্ষু সেবা ও ওষুধ বিতরণের মাধ্যমে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এজি
গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মার্চ ৮, ২০২৬


































