আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতিকের বিজয়ের লক্ষ্যে এক বিশাল নির্বাচনী মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধুনট বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের কলাপট্টি এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল এবং জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী।
মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ধানের শীষ প্রতিকের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আমন্ত্রণ/এজি


































