দিনাজপুর প্রতিবেদক :
ধানের শীষ প্রতীকের পক্ষে দিনাজপুর সদরের খোদমাধবপুর মিস্ত্রিপাড়া মহল্লা কমিটির ব্যাপক গণসংযোগ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আললের বিজয় নিশ্চিত করার লক্ষে প্রতিদিনের ন্যায় শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের খোদমাধবপুর মিস্ত্রিপাড়া এলাকার জিয়াপুকুর,বানিয়াপুকুর,জুম্মাপাড়া,হঠাৎপাড়া,পশ্চিমপাড়াসহ আশেপাশের এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন খোদমাধবপুর মিস্ত্রিপাড়া মহল্লা কমিটির সহ সভাপতি মো. মকছেদ আলী ও সাধারণ সম্পাদক সাবের আলীর নেতৃত্বে মামুন, জুয়েল,মসলেম উদ্দিন, অনিক হোসেন রিদয় প্রমুখ।
আমন্ত্রণ/এজি
ধানের শীষ প্রতীকের পক্ষে দিনাজপুর সদরের খোদমাধবপুর মিস্ত্রিপাড়া মহল্লা কমিটির ব্যাপক গণসংযোগ
ফেব্রুয়ারি ৮, ২০২৬


































