দৈনিক আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দল বরাবরই দুর্দান্ত। সবশেষ সিরিজেও যা লক্ষ্য করা গেছে। আজও বোলিংয়ে শুরুটা ভালোই ছিল। নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের চাপের মধ্যেই রেখেছিল রাবেয়া-মারুফারা। তবে টাইগ্রেসদের ফিল্ডিং আপ টু দ্য মার্ক হয়নি। একাধিক সহজ ক্যাচ হাতছাড়া করায় চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে গেছে হারমানপ্রীত কৌরের দল।
রবিবার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়শতিকা ভাটিয়া। এছাড়া অধিনায়ক হারমানপ্রীত কৌর ৩০ রান করেন। বল হাতে রাবেয়া খান ৩টি ও মারুফা আক্তার ২টি উইকেট পান।
বিস্তারিত আসছে…
বাংলাদেশ-ভারত নারী সিরিজ : বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ল ভারতের মেয়েরা
এপ্রিল ২৮, ২০২৪


































