আমন্ত্রণ বিনোদন ডেস্ক :
দেশের নৃত্যজগতের দুই পুরোধা ব্যক্তিত্ব শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। দেশে শুদ্ধ ধারার নৃত্যচর্চা ও এর প্রচার-প্রসারে অনবদ্য অবদানের জন্য রাষ্ট্র এই দুই শিল্পীকেই ভূষিত করেছে একুশে পদকে। গুণী এই দুই শিল্পী নিজেদের মেধাকে পরবর্তী কয়েক প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়েছেন নিজেদের প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’-এর কার্যক্রমের মাধ্যমে।
২০০১ সালে যাত্রা শুরু করা সেই প্রতিষ্ঠানটি ২৫ বছরে পর্দাপণ করেছে। নৃৃত্যাঞ্চলের রজতজয়ন্তী উপলক্ষে শুক্রবার আয়োজিত হলো পৌষ মেলা ও নৃত্যাঞ্চলের ২৫ বছরের কর্মময় পথচলার প্রদর্শনী।
এদিন বিকেলে মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন এক র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পৌষ মেলা ও নৃত্যাঞ্চলের ২৫ বছরের পথচলার প্রদর্শনী এর উদ্ভোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। তাদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী ও মডেল সাদিয়া ইসলাম মৌ, নৃত্যগুরু কবিরুল ইসলাম রতন, নৃত্যশিল্পী তান্না, অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌসহ অনেকে।
প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিল্পীদের নৃত্য পরিবেশনার পাশাপাশি সবচেয়ে আকর্ষনীয় বিষয় ছিল প্রদর্শনী। তাতে স্থান পেয়েছে ২০০১-২০২৫ সাল পর্যন্ত নৃত্যাঞ্চলের পদক ও পুরষ্কার সমূহ, সংবাদপত্রের উল্লেখযোগ্য প্রতিবেদন, ম্যাগাজিন কভার, বিজ্ঞাপনিকা, টিকেট, উল্লেখযোগ্য প্রোডাকশনের পোষ্টার, পুস্তক, নিউজ বুলেটিন, নৃত্যাঞ্চলের ঈদ কার্ড, ক্যালেন্ডার, অ্যালবামম ক্যাসেট, সিডি, ও ভিডিওসমূহ।
নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তীতে প্রদর্শনী ও পৌষ মেলা
ফেব্রুয়ারি ৩, ২০২৬


































