বগুড়া ব্যুরো :
বগুড়ার কাহালুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে ছাত্রদলনেতা কিতাবুল ইসলাম (২৩) নিহত হয়েছেন।বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কিতাবুল ইসলাম কাহালু উপজেলা ছাত্রদলের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিতাবুল ইসলাম মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের নিচে চলে যান। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাহালু থানার ওসি গোলাম মোস্তফা জানান, তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে কিতাবুল ইসলামের জানাজার নামাজে তার গ্রোমের বাড়িতে অনুষ্ঠিত হয়। তার জানাজা নামাজে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোশারফ হোসেন উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
জানুয়ারি ৩০, ২০২৬


































