আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে জোবাইয়া আক্তার ইভা নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে আজ বুধবার (৬ নভেম্বর) অভিযুক্ত জায়েদ হোসেনকে (২৩) উপজেলার এলুয়ারি ইউনিয়নের সহরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত জায়েদ হোসেন নিহত গৃহবধূ জোবাইয়া আক্তার ইভার স্বামী এবং উপজেলার এলুয়ারি ইউনিয়নের সহরা এলাকার রুহুল আমিনের ছেলে।নিহত জোবাইয়া আক্তার ইভা জেলার বোচাগঞ্জ উপজেলার জহির রায়হানের মেয়ে এবং সেতাবগঞ্জ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার মহিব্বুল বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামীর বাড়ীতে যৌতুকের জন্য নির্মমবাবে নির্যাতনে ১ নভেম্বর জোবাইয়া আক্তার ইভা মৃত্যু হয়।এরই প্রেক্ষিতে নিহতের পিতা জহির রায়হান বাদী হয়ে মঙ্গলবার (৫ নভেম্বর)রাতে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।ওই মামলার প্রেক্ষিতে থানা পুলিশ বুধবার (৬ নভেম্বর)মামলার প্রধান অভিযুক্ত নিহত গৃহবধূ জোবাইয়া আক্তার ইভার স্বামী জায়েদ হোসেনকে গ্রেপ্তার করেছে।মামলার অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
নভেম্বর ৭, ২০২৪
































